,

জয়ের তিন কারণ জানালেন তালুকদার আব্দুল খালেক

news-image

খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ের পেছনে তিনটি কারণ জানিয়েছেন সদ্য নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। আওয়ামী লীগের সহযোগিতা, দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ততা ও খুলনার মানুষ উন্নয়নের পক্ষে থাকায় জয় পেয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা জানান তিনি। জয়ের কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের সংগঠন ও কর্মীরা স্বতঃস্ফূর্ত ছিলেন। আর খুলনাবাসীর উন্নয়নের প্রতি সমর্থন ছিল। যার কারণেই আমি জয় পেয়েছি।’

খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা সেখানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে তালুকদার আব্দুল খালেক বলেন, নির্বাচনের সময় আমি বলেছিলাম, ২০০-২৫০টি রাস্তা ও ড্রেন সংস্কার, নদী ও খাল পুনঃখনন কাজ চলমান। আগে এই কাজগুলো সম্পন্ন করব।

নির্বাচনে অর্ধেক নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তাদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি কর্পোরেশনের নিয়ম আছে তাদের আমার সঙ্গে সমন্বয় করে চলতে হবে। মেয়র তাঁর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলবেন। সিটি কর্পোরেশন চালানোর জন্য যারাই নির্বাচিত হয়েছেন, তাদের মেয়রের সঙ্গে থেকেই কাজ করতে হবে।

সোমবার নির্বাচনে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে মেয়র পদে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০