,

হাতপাখায় ভোট দিলে নৌকায় যাচ্ছে, অভিযোগ আউয়ালের

news-image

নিজস্ব প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল অভিযোগ করেছেন, ইভিএমে হাতপাখায় চাপ দিলে ভোট নৌকায় চলে যাচ্ছে। সোমবার সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে তিনি এই অভিযোগ করেন।

আব্দুল আউয়াল বলেন, পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে খুলনার খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কেন্দ্র স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়ে হাতপাখায় ভোট দিলে নৌকায় আসছে। এটি বড় সমস্যা।

তবে অভিযোগের পাশাপাশি ভোটের পরিবেশ ভালো রয়েছে বলেও মনে করেন তিনি। এমন পরিবেশ থাকলে মানুষ ভোট দিতে আসবে বলে আশা করি।

তিনি আরও বলেন, সব কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট আছেন। কোনো প্রকার ষড়যন্ত্র না হলে আশা করছি বিপুল ভোটে জয় লাভ করবো। নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয় ফলাফল যা হয় তা মেনে নেব।

এর আগে সকাল ৮টায় সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০