,

‘একটু ঘোরাঘুরি করে আসেন, মেশিন ঠিক হলে ডাকা হবে’

news-image

কয়রা (খুলনা) প্রতিনিধি : সকাল থেকেই খুলনার হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিল ভোটারদের লম্বা লাইন। কিন্তু ইভিএমে ধীরগতির কারণে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে ভোটারদের বেগ পেতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফুলি বেগম (৭০), হেনা বেগম (৬৫) ও রহিমা খাতুন (৬৫) বলছিলেন, ‘ভোট দিতি গিয়ে দেখি মেশিন নষ্ট। অনেক চিষ্টা করিও ভোট দিতি পারিনি। কর্মকর্তারা বলেছেন, একটু ঘোরাঘুরি করে আসেন, মেশিন ঠিক হলি আবার ডাকা হবে।’

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে। সেখানকার ভোটাররা জানান, একজন ভোটারের ভোট দিতে ১০-১২ মিনিট সময় লাগছে। এ কারণে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক ভোটার ভোট না দিয়েই ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা তমা খাতুন বলেন, ভোট দিতি এতো দেরি হবে জানলে আসতাম না। আমার পায়ের সমস্যা। দাড়িয়ে থকতি কষ্ট হয়।

তবে একই কেন্দ্র অনেক ভোটার স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন। শারীরিক প্রতিবন্ধী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি নিজে মার্কা বলেছি। আমার হয়ে একজন কর্মকর্তা মেশিন চেপে দিয়েছেন।’

হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিপ্লব কুমার মল্লিক বলেন, সকাল ৯টার দিকে একটি বুথের ইভিএমে সমস্যা দেখা দেয়। সেটি ঠিক করার চেষ্টা চলছে। তবে অন্য বুথগুলোতে স্বাভাবিকভাবেই ভোট চলছে।

ইভিএম সমস্যার কারণে ভোট দিতে দেরি হওয়ায় বয়স্ক ভোটারদের কষ্ট হবে ভেবে তাদের গাছের ছায়ায় অপেক্ষা করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০