,

বৃষ্টিতেও মিলছে না স্বস্তি, মোংলায় সতর্ক সংকেত বহাল

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ভোর থেকে আকাশ মেঘে ঢাকা, সেই সঙ্গে গুড়ি গুড়ি গুড়ি বৃষ্টি হলেও মোংলাসহ উপকূলে কমেনি গরম বরং ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আকাশে সূর্যের দেখা না মিললেও গরমের অস্বস্থিতে থেকে রেহাই পাচ্ছেনা জনসাধারণ।

আজ বৃহস্পতিবার ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্নতার পাশাপাশি হচ্ছে গুড়ি বৃষ্টি। কিন্তু বাতাস না থাকায় গুমোট গরম আরও যেন বেড়েছে। গুমোট ও ভ্যাপসা গরমে ঘামে মানুষের শরীর ভিজে যাচ্ছে, বাতাসও নেই। বৃষ্টি না হওয়া পর্যন্ত এ গরম কমবেনা বলেও আশংকা সাধারণ মানুষের।

গতকাল বুধবার বিকেলে মোংলা সমুদ্র বন্দরে আবহাওয়া অফিসের জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বৃহস্পতিবারও বলবৎ রয়েছে। তবে সতর্ক সংকেত আরও বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: ঝড়ের শঙ্কায় সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘মোংলাসহ উপকূলীয় এলাকায় আপতত যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তাতে আস্তে আস্তে গরম কমে আসবে।’

এদিকে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীন মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া অফিস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০