,

বগুড়ায় গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে হামলা-ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক,ও,বগুড়া প্রতিনিধ : বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার মোকামতলায় এ ঘটনা ঘটে।

রাত ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বগুড়া সাত রাস্তার মোড়ে আমজাদিয়া হোটেলে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা আছেন। সেখানেও হামলা হয়েছে।

মোকামতলায় হামলার পর শহরে পৌঁছে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা জানান, বিকেলে মোকামতলার জয়পুরপাড়া রাস্তার মোড়ে তারা একটি সমাবেশ করেন। সমাবেশ শেষে বগুড়া যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালায়।

হামলায় আহত ৪-৫ জনের মধ্যে শ্রমিকনেতা আইয়ুব আলী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সংগঠক ওসমান গণি, গাড়িচালক শরীফুদ্দিনের নাম জানা গেছে।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদদক সাইফুল হক বলেন, ‘মোকামতলায় সমাবেশ শেষ করার পরপর লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালানো হয়। মাইক্রোবাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এর পুরো দায় সরকারকে বহন করতে হবে।’

তিনি বলেন, ‘টাঙ্গাইলে রোডমার্চের মধ্যে তারা শান্তি সমাবেশের নাম করে উত্তেজনা তৈরি করেছে। ছাত্রলীগ সহিংসতার প্রস্তুতি নিয়েছিল। সেখানে রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে যুদ্ধকালীন প্রস্তুতির মতো থাকতে দেখেছি। সংঘাত এড়ানোর জন্য টাঙ্গাইলে আমরা সমাবেশ করিনি। সিরাজগঞ্জেও তারা আমাদের কোনো সমাবেশ করতে দেয়নি।’

সাইফুল হক বলেন, ‘হামলাকারীরা চিহ্নিত, প্রশাসন জানে কারা হামলা করেছে। আমরা তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি। যারা তাদের মদদদাতা, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘যারা শান্তি সমাবেশ করেছে তারাই আমাদের ওপর মোকামতলায় হামলা করেছে। আমাদের আহত করা হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে শান্তি সমাবেশের নামে আমাদের ওপর হামলা হচ্ছে।’

ভাঙচুরের শিকার হওয়া একটি মাইক্রোবাস

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সবুজ বলেন, ‘আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি সফল করে যে যার মতো চলে গেছি। কোথায় হামলা হলো এ বিষয়ে আমরা কিছুই জানি না ‘

বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) তানভির হাসান আমাদের সময়কে বলেন, ‘সোমবার সমাবেশের বিষয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। উভয়পক্ষই তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছে। তাদের (গণতন্ত্র মঞ্চ) কোনো অভিযোগ থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না