,

অটোরিকশায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগাচাড়া মোড়ে এ দুর্ঘটনাঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের ছেলে অটোরিকশা চালক পাপ্পু (৫০), সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে নাজমুল হোসেন(৩০) এবং একই উপজেলার সাটিকাবাড়ীর আবদুল জব্বাপর চৌধুরীরর ছেলে তানভীর আহম্মেদ চৌধুরী (৪২)। নিহতদের মধ্যে অন্য একজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুরের নওহাটা মোড় থেকে ছয়জন যাত্রী নিয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক হয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন অটোরিকশাচালক পাপ্পু। পথিমধ্যে অটোরিকশাটি উপজেলার বাগাচাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে চাপা পড়ে চালকসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয়রা।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০