,

ব্রাহ্মণবাড়িয়ায় কাঠাঁলের আশানুরুপ ফলন, ডালে ডালে ঝুলছে রসালো কাঠাঁল

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে আবহাওয়া অনুকূলে থাকায় ও কৃষকেরা সঠিকভাবে বাগানের পরিচর্যা করায় কাঁঠালের বাম্পার ফলন হয়। পাহাড়ি টিলাভূমি এলাকার মাটি লাল হওয়ায় এসব স্থানের উৎপাদিত কাঁঠাল রসালো সুস্বাদু হয়।
মৌসুমের শুরুতে ভাল দাম পেয়ে খুশি বাগান মালিকরা। অন্যদিকে দাম হাতের নাগালে থাকায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৮৫০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ করা হয়েছে। জেলার বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলার পাহাড়ি টিলাভূমি এলাকার মাটি লাল হওয়ায় সেখানে কাঁঠালের ভালো ফলন হয়েছে।
জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর, কালাছড়া, ছতুরপুর, পাহাড়পুর, মেরাসানী, আউলিয়া বাজার, চম্পকনগর, সিঙ্গারবিল, কসবা উপজেলার গোপীনাথপুর, বায়েক, মন্দভাগ, কায়েমপুর এবং আখাউড়া উপজেলার আজমপুর, আমোদাবাদ, রাজাপুর এলাকায় রয়েছে কাঁঠাল বাগান। এসব বাগানে গাছে গাছে ঝুলে আছে ছোট-বড় রসালো কাঁঠাল।
কৃষকরা জানান, পাহাড়ি টিলাভূমির কাঁঠাল রসালো ও মিষ্টি হওয়ায় বাজারে এসব কাঁঠালের রয়েছে বেশ চাহিদা। প্রতি একশ কাঁঠাল ৮ থেকে ১০ হাজার টাকা দরে বাগান থেকে বিক্রি হচ্ছে। এতে লাভবান হচ্ছেন বাগান মালিকেরা।
বিজয়নগরের বাগান মালিক মুখলেস মিয়া বলেন, ‘চলতি বছর আমাদের এলাকায় কাঁঠালের ভালো হয়েছে। প্রতিদিনই বাগান থেকে ১ থেকে ২ শ কাঁঠাল কাটা হয়। প্রতি একশ কাঁঠাল ৮ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকাররা কাঁঠাল নিতে এখানে আসেন। এখান থেকে কাঁঠাল নিয়ে তারা জেলা সদরসহ বিভিন্ন এলাকার বাজারে নিয়ে বিক্রি করেন।’
মো.হোসেন নামে এক কাঁঠাল বিক্রেতা বলেন, ‘আমরা প্রতি একশো কাঁঠাল ৬/৬ হাজার টাকা দরে আগেই বাগান কিনে রেখেছিলাম। বর্তমানে প্রতি একশ কাঁঠাল ৮/৯ হাজার টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছি।’
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ‘চলতি বছর জেলায় ৮৫০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ করা হয়েছে। জেলার বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলায় কাঁঠালের আবাদ ভালো হয়।’
তারা আরোও জানায়, ‘চলতি বছর কাঁঠালের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০,২৬০ মে. টন। আবহাওয়া অনুকূলে থাকায় ও ফলন ভাল হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট