,

নাটোরে সমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

news-image

নাটোর প্রতিনিধি : সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে নাটোরে সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকাল সাড়ে ৮টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

তবে সমাবেশ শুরুর আগেই দলটির কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ’ এবং ১০ দফা দাবিতে এ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সমাবেশ করে জেলা বিএনপি। একই সময় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পিডিবি অফিসের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পিডিবি অফিসের সামনে অবস্থান নেন। আধা ঘণ্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।

এর পরিপ্রেক্ষিতে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যের আগেই সমাবেশ শেষ হয়।

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুটি অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০