,

তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন রাজশাহী বিএনপির নেতারা

news-image

রাজশাহী প্রতিনিধি : তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার বেলা সোয়া ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে তালা ভাঙা হয়। এর আগে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে কার্যালয়ের বারান্দায় অবস্থান নেন।

মঙ্গলবার সকাল থেকে বিএনপির রাজশাহী মহানগর কার্যালয়ে তালা ঝুলছিল। এ ছাড়াও বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। বিএনপির পদযাত্রা কর্মসূচি ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানকে ঘিরে দিনভর রাজশাহী শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, গতকাল (মঙ্গলবার) পুলিশ আমাদের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা বারবার কমিশনার ও থানার ওসিকে অনুরোধ করেছি তালা খুলে দিতে। আজ সকাল থেকে কর্মীরা কার্যালয়ের বারান্দায় অবস্থান করছিল। পুলিশ তালা খুলে না দেওয়ায় বাধ্য হয়ে আমরাই তালা ভেঙেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বাহিনী হিসেবে রাষ্ট্রীয় বাহিনী কাজ করছে। এটা গণতন্ত্রের চূড়ান্ত ধ্বংস বয়ে আনছে। আওয়ামী লীগ পুলিশকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামিয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, পুলিশ কমিশনারের সঙ্গে আমরা দেখা করে কার্যালয় খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছি। পুলিশ বলেছে, আবু সাঈদ চাঁদের কারণে তাদের ওপর চাপ রয়েছে।

এদিকে বিএনপি কার্যালয়ে তালা লাগানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক বলেন, সব দলের রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রয়েছে। পুলিশ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারে না।

তিনি আরও বলেন, বিএনপির কার্যালয়ে তালা লাগানোর প্রশ্নই আসে না। তাদের দলের গ্রুপিংয়ের কারণে কোনো পক্ষ তালা লাগাতে পারে।

পুলিশের এই কর্মকর্তার অভিযোগ, আবু সাঈদ চাঁদের ঘটনায় বিএনপি দেশ-বিদেশে সমালোচনার মুখে পড়েছে। এ কারণে মানুষের চোখ অন্য দিকে নিতেই তারা তালা লাগানোর ঘটনা ঘটিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০