,

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া চাঁদের বিরুদ্ধে আরেকটি মামলা

news-image

রাজশাহী প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় এই করা হয়েছে।

আরএমপির মুখপাত্র, অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। কাশিয়াডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন বাদী হয়ে আবু সাঈদ চাঁদসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন। আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

এর আগে গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

এই বক্তব্যের ভিডিও গতকাল রোববার বিকালে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। সোমবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এর আগে রোববার দিবাগত মধ্যরাতেই রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ চাঁদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

এদিকে, গতকাল ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য চাঁদ লাপাত্তা হয়ে গেছেন। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আজ জানতে চেয়েছিলেন হাইকোর্ট। তখন হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানায়, চাঁদের বিরুদ্ধে রাজশাহীতে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০