,

পদত্যাগ করলেন রাসিক মেয়র লিটন

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার তিনি নিজের পদত্যাগপত্রটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠান। এরপর মন্ত্রণালয় পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বর্তমান মেয়রের পদ থেকে পদত্যাগের জন্য রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

অপর এক অফিস আদেশে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে সংস্থার সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়। নির্বাচনের পর নতুন মেয়র দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি সিটি করপোরেশনের এই দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন।

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটনকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য বিধি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের আগে মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন খায়রুজ্জামান লিটন। ২০১৮ সাল থেকে তিনি দ্বিতীয়বারের মতো রাজশাহী সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে প্রথমবার মেয়র হয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না