,

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

news-image

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী নাজমুল ও প্রান্থর কথা কাটাকাটি হয়। এর জেরে প্রথম বর্ষের গুচ্ছভিত্তিক ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর পৌনে ২টার দিকে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলছে। এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেন বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের দুই গ্রুপের মোটরসাইকেলের ধাক্কাধাক্কি নিয়ে সংঘর্ষ চলছে। আমরা বিষয়টি নিয়ে বসেছি। এখন স্বাভাবিক হচ্ছে। এ বিষয়ে পরে কথা বলা হবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আমরা এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে রয়েছি। পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০