সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ম মেনে চলছেন লিটন-স্বপন, আইন ভেঙে মাঠে মুরশিদ

news-image

জিয়াউল গনি সেলিম,রাজশাহী ব্যুরো
ভোটের মাঠে কোনো নাম-ডাক নেই। এতদিন কোনো হাঁক-ডাকও ছিল না। তবে হুট করেই লাফ দিয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন হাতপাখার প্রতীকের মেয়রপ্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ। কিন্তু তা মানছেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এই মেয়রপ্রার্থী।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন তুলেই তিনি রাত-দিন ভোট চেয়ে বেড়াচ্ছেন। অথচ ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ঘরবন্দি সভা-সমাবেশ করে যাচ্ছেন। জাতীয় পার্টির মেয়রপ্রার্থী এখনো ঘর থেকে বের হননি। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ার সুযোগ নেই। আচরণবিধি কেউ লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন।

জানা গেছে, সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মুরশিদ আলম ফারুকীকে মেয়রপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়। এরপর থেকে দলটির তেমন কোনো কার্যক্রম চোখে পড়ার মতো ছিল না। গত
১৪ মে মাওলানা ফারুকীর পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মেয়রপদের মনোনয়ন তোলেন দলটির কয়েকজন নেতা। মনোনয়ন তুলতে নির্বাচন কমিশনে যাননি ফারুকী। সরাসরি মাঠে নেমে পড়েছেন। মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেননি এখনো। তবে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ফারুকী।

তবে এ ধরনের গণসংযোগ নির্বাচনি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে না দাবি করে মেয়রপ্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী বলেন, ভোট চাওয়া তো শুরু হয়েছে আরও এক মাস আগে থেকেই। নৌকার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে ভাগ হয়ে প্রতিদিনই পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করছেন। তারাই ভোট চাইছেন। কাজেই তারা আচরণবিধি ভেঙেছেন। আমরা শুধু শুভেচ্ছা বিনিময় করছি। সৌজন্য সাক্ষাত করছি। কারো কাছে ভোট চাইনি।’

এদিকে, নির্বাচনকে সামনে রেখে কৌশলে ঈদ শুভেচ্ছা রাজনীতি অব্যাহত রেখেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বর্তমান মেয়র হিসেবে তিনি ঈদুল ফিতরের সময় থেকেই নানা পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। প্রায় টানা একমাস ধরে তিনি বিভিন্ন কমিউনিটির সঙ্গে বসছেন। তাদের নানা সমস্যার কথা শুনছেন। সমাধানের আশ্বাসও দিচ্ছেন। সরাসরি গণসংযোগে এখনো নামেননি মেয়র লিটন। তবে তিনি ঘরোয়া রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত ৭ মে মেয়র পদে তার মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রতিনিধিদল। কিন্তু এখনো মাঠে দেখা যায়নি লিটনকে।

এ বিষয়ে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘সিটির মেয়র হিসেবে আমি নানা পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। এটি তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। নগরীর নানা সমস্যা ও সম্ভাবনা কথা সরাসরি নাগরিকদের মুখ থেকেই শোনার চেষ্টা করছি। যাতে সঠিক পরিকল্পনা করতে সুবিধা হয়। নাগরিকরা সেবা পান। এটি কোনো নির্বাচনী প্রচার-প্রচারণা নয়। তবে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ পাওয়ার পরই নির্বাচনী গণসংযোগ শুরু হবে।’

অপরদিকে, দলীয় মনোনীত নিশ্চিত হয়ে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন। গত ১১ মে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছ থেকে জাপার একটি প্রতিনিধি দল মনোনয়ন সংগ্রহ করেন। তবে এখনো ঘর থেকে বের হননি জাপার প্রার্থী স্বপন। কোনো ধরনেরই সভা-সমাবেশ করছেন না। দীর্ঘদিন ধরে রাজশাহীতে জাপার পূর্ণাঙ্গ কমিটি নেই। নানা গ্রুপ বিভক্ত জাপার নেতাকর্মীরা। ফলে সাংগঠনিক কার্যক্রমও নাজুক। কাজেই নির্বাচনে নিজের অনুসারীর বাইরে দলের অন্য নেতাকর্মীদের পাশে পাবেন কি না-তা নিয়েও প্রশ্ন আছে।

তবে জাপার মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এই প্রথম দলীয় প্রতীকে সিটি নির্বাচনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। রাজশাহীতে যা কিছু হয়েছে বেশির ভাগই করেছেন এরশাদ। আমরা রাজশাহীর মানুষকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে শিগগিরই মাঠে নামবো। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। কোনো কোন্দল নেই। প্রতীক পেলেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতীক বরাদ্দের আগের কেউ ভোটের প্রচার-প্রচারণায় নামতে পারবেন না। ভোট চাইতেও পারবেন না। কোনো প্রার্থীর বিরুদ্ধের এ ধরনের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী