,

পাবনা থেকে সরাসরি ট্রেন যাবে ঢাকা

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রাষ্ট্রপতি হওয়ার পর নিজ জেলা পাবনা সফর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার জেলা শহরে তাকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় পাবনাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে পাবনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন সার্ভিস চালুর সুসংবাদ দেন তিনি।

পাবনাবাসীকে রেল যোগাযোগের সুসংবাদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘অত্যন্ত দৃঢ়চিত্তে আজ ঘোষণা করছি, আপনাদের চাওয়া ও পাওয়ার বিসমিল্লাহ শুরু হবে আগামী সেপ্টেম্বরে। ওই মাসে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। যে ট্রেনটি চলবে, পাবনাবাসী তার নাম ঠিক করুন।’

এ সময় পাবনাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে পাবনায় এসেছি। ভিত্তির মানুষগুলোকে কী করে ভুলে থাকি বলেন। মনে পড়ছে রাজপথ আর জেলখানায় আমার দুর্দিনের সঙ্গীদের।’

পাবনাবাসীর ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফেইসবুকে দেখি, ফোনে খবর পাই যে, পাবনায় গণজাগরণ তৈরি হয়েছে। অদ্ভুত আকুতি দিয়ে মানুষ ভালোবেসেছে আমাকে। ভাইরে ভাই, এই ঋণ কী করে শোধ করবো। যে ভালোবাসা আমি পাবনায় পেলাম, চিরকৃতজ্ঞ তার জন্য। এই সম্মান আমি জীবনেও ভুলব না।’

বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও মাছরাঙা টেলিভিশনের এমডি অঞ্জন চৌধুরী পিন্টু, সদস্যসচিব-১ অধ্যাপক শিবজিত নাগ, সদস্যসচিব-২ আব্দুল মতিন খান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০