,

রিকশাচালককে মারধর, সেই আইনজীবীকে সাময়িক বহিষ্কার

news-image

যশোর প্রতিনিধি : যশোরে রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় নারী আইনজীবী আরতি রাণী ঘোষকে সাতদিনের জন্য সাময়িক বহিষ্কার করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। অভিযুক্ত আরতী রানী ঘোষের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় রোববার (১৪ মে) দুপুরে কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট আরতী রাণী ঘোষের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক হয়নি। জবাবে আরতি রাণী বলেছেন- রিকশাচালক প্রথমে তাকে আঘাত করেছেন। এতে তিনি মারাত্মক ব্যথা পান ও তার শরীরে জখম হয়। পরে রাগান্বিত হয়ে তিনি রিকশাচালককে মারধর করেছেন। এছাড়া তার জবাবের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট, ক্ষতস্থানের চিহ্নের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র উপস্থাপন করেছেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও ভুল স্বীকার করে এমন আর কখনোই করবেন না বলে সমিতির কাছে তিনি ক্ষমা চেয়েছেন।

আবু মোর্তজা বলেন, আপাতত সাতদিনের জন্য অ্যাডভোকেট আরতী রাণী ঘোষকে সাময়িক বহিষ্কার করেছি। সাতদিন পর আবারও জবাব দাখিল করতে বলা হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে বার কাউন্সিল বরাবর তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করবো।

প্রসঙ্গত, গত ৭ মে দুপুরে আইনজীবী আরতি রাণী ঘোষ যশোর আদালতের সামনের সড়কে এক রিকশাচালককে প্রকাশ্যে মারধর করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে অভিযুক্ত আরতি রাণী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর জেলা আইনজীবী সমিতি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০