,

নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী (৩২) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

আজ রোববার বেলা ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকরাম হোসেন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কালিয়ার সাতবাড়িয়া গ্রামের ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল হোসেন, আশিকুর রহমান ও ফসিয়ার মোল্যা। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। দুই আসামি পলাতক আছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ এপ্রিল সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী কৃষি জমিতে পানি দেওয়ার জন্য স্থানীয় দোকানে ডিজেল কিনতে যান। এ সময় আসামিরা স্লুইচগেটের পাশে সোবহান ফারাজীকে কুপিয়ে হত্যা করে। গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোবহানের ভাই জলিল ফারাজী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৈয়েব আলী ২০১০ সালের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্য প্রদান শেষে বিচারক এ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০