,

আশুগঞ্জ থেকে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৭২ কেজি  গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়, সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪ সদস্যরা  (১০ মে) বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের চরচারতলার এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ কানু মিয়া (৩১) আটক করে।
সে জেলার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের  মোঃ আব্দুর রহমান  কাদের মিয়া
ছেলে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত  সিএনজি তল্লাশী চালিয়ে ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পাচারের কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট