,

রিকশাচালককে মেরে আইসিইউতে ভর্তি নারী আইনজীবী, ভিডিও ভাইরাল

news-image

নিউজ ডেস্ক : যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রিকশাচালককে চড়-থাপ্পর মেরে নিজেই আইসিইউতে ভর্তি হয়েছেন আরতি রাণী ঘোষ নামে এক নারী আইনজীবী। ওই ঘটনার সময় এক পথচারীর ধারণ করা ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

গতকাল রোববার দুপুরে যশোর জেলা আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পথচারীরা ওই নারী আইনজীবীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

ভিডিওতে দেখা যায়, ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পর মারছেন। তখন এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করেন। ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

জানতে চাইলে আইনজীবী আরতি রানী ঘোষ দাবি করেন, তিনি কোর্ট শেষে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন।

এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে কি পূজো করবো?’ ওই আইনজীবীর দাবি, রিকশাচালককে মেরে তিনি সঠিক কাজ করেছেন। একইসঙ্গে তিনি গুরুতর আহত অবস্থায় যশোর সিএমএইচে আইসিইউতে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।

এদিকে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক। এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না