,

নৌকায় নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

news-image

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৪) অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাশিদুল ইসলাম (২৬) নামের ওই যুবককে গতকাল শুক্রবার বিকেলে আটক করা হয়। গতকাল রাতে ভুক্তভোগীর মা সোনাতলা থানায় ধর্ষণ মামলা করলে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপরে রাশিদুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই ছাত্রীকে তার নানার বাড়িতে যাওয়ার পথে জেলার সারিয়াকান্দী উপজেলার হাটশেরপুর এলাকার রাশিদুল ইসলাম ও তার সহযোগীরা অপহরণ করেন। তারা ভুক্তভোগীকে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের যমুনা নদীতে নৌকায় নিয়ে ধর্ষণ করেন।

এসময় ওই মাদ্রাসাছাত্রীর চিৎকারে আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও রাশিদুলকে আটক করেন। ততক্ষণে রাশিদুলের সহযোগীরা পালিয়ে যান। খবর পেয়ে সোনাতলা থানা-পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শুক্রবার রাতেই ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে সোনাতলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাশিদুলকে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০