,

দেড় শতাধিক নারীর গোপন ভিডিও ধারণ করা সেই যুবক গ্রেপ্তার

news-image

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের একটি গ্রামে রাতের আধারে মোবাইল ফোনে দেড় শতাধিক নারীর ভিডিও ধারণ করার অপরাধে জুলকার খা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক নারীকেও গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার ভোরে উপজেলার একটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সাইবার টিম। জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এক বছর ধরে শৈলকুপা উপজেলার ওই গ্রামে রাতের আধারে একটি চক্র নারীদের ঘুমন্ত অবস্থায় ভিডিও ও ছবি ধারণ করে আসছিল। ঈদুল ফিতরের রাতে জানালা দিয়ে ছবি তোলার সময় স্থানীয় একজন ওই যুবককে দেখে ফেলেন। তখন ওই যুবক পালিয়ে গেলেও তার মোবাইল ফোনটি ফেলে যান। ওই ফোনে গ্রামের বিভিন্ন বয়সী নারীদের ভিডিও পাওয়া যায়। ফোনটি ২৬ এপ্রিল পুলিশের কাছে হস্তান্তর করেন গ্রামবাসী। ওই ফোনের একটি ভিডিওতে ভিডিও ধারণকারীর হাত দেখা যায়। সেই হাতের সূত্র ধরে ওই যুবককে শনাক্তের দাবি করে পুলিশ।

এ ঘটনায় ওই ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাত শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।
তদন্ত শেষে সাইবার টিম আজ ভোরে ওই গ্রামের আদিল উদ্দিন খার ছেলে জুলকার খা ও একই গ্রামের এক নারীকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা ভিডিও ধারণ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০