,

মানুষের দৃষ্টি কাড়ছে রসে টইটম্বুর ‘মোজাফ্ফর লিচু’

news-image

ইসমাইল হোসেন বাবু,ভেড়ামারা (কুষ্টিয়া)
ঝুড়িতে সবুজ পাতায় ঢেকে বিক্রি হচ্ছে লিচু। লাল-সবুজ রঙের থোকা থোকা লিচু দৃষ্টি কাড়ছে মানুষের। সুস্বাদু মেহেরপুর মোজাফ্ফর জাতের লিচু এখন পাওয়া যাচ্ছে ভেড়ামারা বাজারে। সপ্তাহখানেক পর বাজারে আসবে ঈশ্বরদীর জয়নগরের বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চাইনা জাতের লিচু।

এই সময় বাজারে নানা রকম রসালো ফলের দেখা মেলে। আম, কাঁঠাল, লিচু, তরমুজ আরও অনেক রকম ফল। এসব মিষ্টি ও রসালো ফল স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই খেতেও সুস্বাদু। তবে লিচু এমন একটি ফল যা রসে টইটম্বুর ও স্বাদে-গন্ধে অতুলনীয়।

সোমবার লিচু ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, ভৌগলিক কারণে মেহেরপুরের লিচু বৈশাখের মাঝামাঝি পেকে যায়। ভেড়ামারা শহরে বিক্রি হচ্ছে মেহেরপুরের লিচু। ১০০ লিচুর দাম হাকা হচ্ছে ৫০০ টাকা।

মেহেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) শংকর কুমার মজুমদার জানান, মেহেরপুরে মোজাফফর জাতের (গুটি লিচু বলা হয়) চাষ হয়। তবে লিচুর মধ্যে আতা বোম্বাই বিখ্যাত। কারণ এই লিচু মাংসল, রসালো, সুমিষ্ট ও এর বিচি ছোট।

তিনি আরও জানান, মোজাফফর জাতির লিচু আগাম পাকে। সংখ্যায় বেশি ধরে। পোকার আক্রমণ কম হয়। ফলের ৭০ ভাগই রসালো। জেলায় ৩০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। ৪০০ মেট্রিকটন লিচু উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য ৩০ থেকে ৩২ কোটি টাকা। আগাম পেকে যাওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা।

 

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা