,

সড়কে প্রাণ গেল তিন ভাইবোনের

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘড়কা ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড়ের জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৩৮), মেয়ে রানু আক্তার (২২)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় পাঠান। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে যাত্রী।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিকুর রহমান জানান, বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সচালকসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০