,

বাস কেটে বের করা হলো যাত্রীদের

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বাস উল্টে ২৯ যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গতন শহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া ২১ যাত্রী হলেন- চাঁন মিয়া (৪০), রমজান আলী (৩০), মোছা. মৌসুমী (২৪), মোছা. লিজা (১৮), শাপলা (২৩), আবু হানিফা (৩০), রিপন (৩২), মারুফা (৩০), পয়কাম আলী (৩৫), আশা মনি (২৩), মাসুদা (৩২), শিউলি (২০), জিসান (১৮), রিয়া (১৫), রনি (১৫), রফিকুল ইসলাম (৫০), ইশতিয়াক (২২), মাহাবুল (২৩), ফাতেমা (২০), বাকের আলী (২৮) ও হাজেরা বেগম (২৩)।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বাসে অনেক যাত্রী ছিল। সেটি একেবারে উল্টে যায়। বাসের বিভিন্ন জায়গা কেটে যাত্রীদের বের করা হয়েছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের গাড়ি করে সাত-আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতালে আরও যাত্রী চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আনাস এন্টারপ্রাইজ নামের একটি বাস ৬৩ জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০