,

শ্বশুরবাড়িতে জামাইয়ের আত্মহত্যার অভিযোগ

news-image

চৌগাছা প্রতিনিধি : ঝিনাইদহের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রায়হান হোসেন নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান হোসেন চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় রায়হান নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে রাত সাড়ে ১০টায় ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্ত্রীর চিৎকারে স্বজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে চৌগাছা থানা পুলিশ মরদেহটি হেফাজতে নিয়ে সুরাহতল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ থানায় নিয়ে আসেন।

নিহতের বোন আমেনা খাতুন বলেন,‘আমার ভাবী কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে যান। আমার ভাই গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়িতে গিয়েছেন। পরে আমার ভাবী আমাদের ফোন দিয়ে বলেন,“আপনার ভাই গলায় ফাঁস দিয়েছে।” এরপর আমরা এসে তাকে হাসপাতালে নিয়ে আসি।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য আজ যশোর হাসপাতালে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা