,

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে সাদিকুর রহমান সাধু (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবির সহায়তায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাদিকুর রহমান সাধু শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের প্রয়াত তৈয়মুর রহমানের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম জানান, ভোরে কৃষকরা ক্ষেতে কাজে যাওয়ার সময় একজনের লাশ পড়ে থাকতে দেখে তাকে খবর দেয়। পরে তিনি সেখানে যান।

স্থানীয়দের উদ্বৃতি দিয়ে তিনি জানান, উপরচাকপাড়া গ্রামের সাদিকুর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হলে তার সঙ্গীরা তাকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে। পথে তার মৃত্যু হলে সঙ্গীরা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

অন্যদিকে ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দূরে বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতে লাশটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো কারণে সাদিকুর মারা গেছে। তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০