,

বগুড়ায় ছুরিকাঘাতে শিক্ষক নিহত, ২ পুলিশ সদস্যসহ আহত ৩

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর থানার সামনে তুচ্ছ ঘটনায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক পথচারী আহত হন। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত মেন্দি খায়রুলকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি শহরের ফুলবাড়ি এলাকার সম্রাট পিত্তিরাজের ছেলে।

নিহত শিক্ষক রেজাউল করিম পান্না বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন।

এ ঘটনায় আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসলতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহাদাৎ হোসেন গোলাম কিবরিয়া ও পথচারী আব্দুর রউফ।

সমকালকে এসব তথ্য জানিয়েছেন বগুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।

পুলিশের এ কর্মকর্তা জানান, থানার মোড়ে মেন্দি নামের ওই যুবক শিক্ষক পান্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এই সময় তাকে উদ্ধার করতে গেলে দুই পুলিশ সদস্য ও একপথচারী আহত হন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে মেন্দিকে আটক করা হয়েছে।

ওসি নূরে আলম সিদ্দিকী আরও জানান, আটক মেন্দি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি ওই শিক্ষককে হত্যা করেছেন। বাকিরা তাকে বাধা দিতে গেলে তাদেরও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না