,

খুলনায় কখন ঈদ জামাত

news-image

অনলাইন ডেস্ক : খুলনায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। এ জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের দুটি জামাত হবে।

এছাড়া খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদ জামাত হবে।

নিরালা তাবলীগ মসজিদে সকাল সাড়ে সাতটায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর ইকবাল নগর জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর ফারাজীপাড়াস্থ বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। একই সময়ে সরকারি বিএল কলেজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার অথবা রোববার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদাপিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে। ওই সভা থেকে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা