,

দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ ঈশ্বরদীতে

news-image

পাবনা ও ইশ্বরদী প্রতিনিধি : চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকেই পাবনা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ বুধবার ঈশ্বরদী উপজেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত সোমবার ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেটি ছিল উপজেলায় স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা। ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কর্মকর্তা নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর আগে গত রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র দাবদাহে জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশাচালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে মানুষজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। ইতোমধ্যে বৃষ্টির জন্য পাবনায় সালাতুল ইস্তেসকার আদায়সহ বিশেষ প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুন:আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

পাবনা সদরের জোয়ারদহ গ্রামের মিজান খান বলেন, ‘এ বছর অতিরিক্ত গরম পড়ছে। এত তাপ সহ্য করা কঠিন। বাইরে বের হওয়া যাচ্ছে না।’

পাবনা সদর উপজেলার চকউগ্রগড় গ্রামের গ্রামের ভ্যানচালক বক্কার হোসেন বলেন, ‘মাথার ওপর প্রচণ্ড রোদ, চারিদিকে যেন খাঁ খাঁ করছে। এর মধ্যেও কাজ করতে হচ্ছে। সামনে ঈদ, সংসার চালানোর পাশাপাশি ঈদের কেনাকাটা করতে হবে। তাই রোদে পুড়েই কাজ করতে হচ্ছে আমাদের।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০