,

উত্তরবঙ্গে ঘরমুখো মানুষের ‘যানজটমুক্ত’ ঈদযাত্রা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের কাছে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। আজ বুধবার ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাভাবিক রয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়ক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমের কড্ডার মোড় এলাকা থেকে ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে সড়কের কোথাও যানজট দেখা যায়নি। তাই এখন পর্যন্ত অনেকটাই যানজটমুক্ত ঈদযাত্রা করতে পারছেন উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক রশীদুল হাসান জানান, ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আজ ভোর ৬টা থেকে প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে তারা কাজ করবে। এ ছাড়া পরিবহন যেন সড়কে এলোমেলো ঢুকে যানজটের সৃষ্টি না করতে পারে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০