,

পুকুরে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের গোরস্থান মোড়ের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের বাকীবিল্লাহ শেখের ছেলে হামজা (১০) ও সাগর শেখের ছেলে সাহাব উদ্দিন (৯)। দু’জনই পাশ্ববর্তী উদয়পুর মাদ্রাসায় পড়াশোনা করতো।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই সকালে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। এরপর দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসলে করতে নেমে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেলে স্থানীয় পুকুরে ভাসতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, পানিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কম্প্লেক্স থেকে মরদেহ নিয়ে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে শিশুদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০