,

স্ত্রীকে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে সোহাগ হোসেন (১৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার আসামি সোহাগের নানা ইয়াসিন, মামা ইমরান ও মা রূপালিকে খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত সোহাগ জেলার বাগমারা উপজেলার চানপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, বাগমারা উপজেলার আব্দুল হান্নানের মেয়ে সাবিনা খাতুনের আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সোহাগের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন ১৬ বছর বয়সী সোহাগ ট্রলিচালকের সহকারীর কাজ করতেন। ২০২১ সালের শুরুর দিকে পরিবারের অমতে সাবিনাকে বিয়ে করেন তিনি। কিন্তু সোহাগের চেয়ে সাবিনার বয়স বেশি এবং ডিভোর্সি হওয়ায় পারিবারিক কলহ শুরু হয়।

এরপর সোহাগ দুই লাখ টাকা যৌতুক দাবি করলে ৬০ লাখ টাকা দেয় সাবিনার মা। টাকা নেওয়ার পর সাবিনাকে তালাক দিতে চাপ প্রয়োগ করতে থাকে সোহাগ ও তার মা রূপালি। বিয়ের দেড় মাসের মাথায় ওই বছরের ৩০ এপ্রিল রাতে নিজ ঘরেই হত্যার শিকার হন সাবিনা।

সাবিনাকে শ্বাসরোধে সোহাগ হত্যা করেছেন বলে দাবি করে তার পরিবার। এ ঘটনায় সোহাগসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন সাবিনার মা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা বলেন, ‘হত্যাকাণ্ডের সময় সোহাগের বয়স ছিল ১৬ বছর। কিন্তু বর্তমানে তার বয়স ১৮ বছর পার হয়েছে। শিশু আইনে তার বিচার হলেও বয়স বিবেচনায় তাকে শিশু সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০