,

বৃহস্পতিবার রোজা শুরু হবে যেসব দেশে

news-image

ধর্ম ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল (২১ মার্চ) মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। তাই ২২ মার্চ (বুধবার) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে দেশগুলোতে।

এদিকে আজ বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা যাওয়ার খবর জানিয়েছে দেশটিতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)।

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা আইএসির অ্যাসট্রোনমিক্যাল সিল অবজারভেটরির মাধ্যমে সকাল ৮টার পর রমজানের চাঁদের প্রথম ছবি তোলা হয়। এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে ১৪৪৪ হিজরি সনের রমজানের চাঁদের আরও পরিষ্কার ছবি পাওয়া যায়। এর ফলে কাল বৃহস্পতিবার থেকে দেশটির সাধারণ মানুষ সিয়াম-সাধনা শুরু করবেন।

সৌদি আরব, আমিরাতসহ যেসব দেশে বৃহস্পতিবার রোজা শুরু হবে- এমন কয়েকটি দেশের নাম উল্লেখ করা হলো-

ইরাক

ইরাকের ফিকাহ বোর্ড ঘোষণা করেছে, বুধবার শাবানের ৩০তম দিন এবং বৃহস্পতিবার দেশটিতে পবিত্র রমজান শুরু হচ্ছে।

ফিলিস্তিন

আলকুদসের (জেরুসালেম) গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, মঙ্গলবার ফিলিস্তিনের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় রমজানের প্রথম দিন হবে বৃহস্পতিবার।

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার শাবান মাসের শেষ দিন। রোজা শুরু বৃহস্পতিবার।

কুয়েত

বৃহস্পতিবার প্রথম রোজা বলে ঘোষণা করেছে কুয়েত।

বাহরাইন

বাহরাইনে বুধবার শাবান শেষ হবে। রমজানের প্রথম দিন বৃহস্পতিবার।

মিসর

মিসরের দারুল ইফতা জানিয়েছে, বৃহস্পতিবার রমজান শুরু হচ্ছে।

সিরিয়া

সিরিয়ার ফিকাহ বোর্ডের সূত্রে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রোজার প্রথম দিন।

ইয়েমেন

ইয়ামেনের আওক্বাফ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সেদেশের আকাশে নতুন চাঁদ ওঠেনি। সেজন্য রোজার শুরু বৃহস্পতিবার।

এছাড়াও কাতার, সুদান, লেবানন, তিউনিসিয়া, লিবিয়া, ওমানেও পবিত্র রমজানের প্রথম দিন বৃহস্পতিবার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট