,

হেলিকপ্টারে করে মাগুরায় সাকিব, সঙ্গী তাসকিন-সোহান

news-image

মাগুরা প্রতিনিধি : ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার টি-২০ সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে সোমবার মাগুরা গিয়েছিলেন টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার দুই ঘণ্টার সফরে সঙ্গী ছিলেন পেসার তাসকিন আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

এদিন দুপুর ১টার দিকে সাকিব হেলিকপ্টারে এসে মাগুরা পুলিশ লাইন মাঠে নামেন। এরপর গাড়িতে করে শহরের সৈয়দ আতর আলী রোডের সাব রেজিস্ট্রারের অফিসে যান। সেখানে আধা ঘন্টা কাজ শেষে তার জন্ম স্থান মাগুরা শহরের কেশব মোড়ের পৈত্রিক বাড়িতে যান।

পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বেলা তিনটার দিকে হেলিকপ্টারে করে ঢাকা ফেরেন তারা। সাকিব কী কাজে মাগুরা এসেছিলেন তা জানাননি।

তার বাবা মাশরুর রেজা জানান, তার এবং সাকিবের নামে মাগুরা শহরের ভায়না এলাকায় একটি জমি ছিল। যেটি বিক্রি করেছেন। ওই জমি রেজিস্ট্রি করতে অল্প সময়ের জন্য মাগুরা গিয়েছিলেন তিনি। সাকিবের বাবা জানান, ক্রিকেটার তাসকিন ও সোহান মাগুরা ঘুরতে এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা