,

পুলিশের অভিযান টের পেয়ে সরে গেলেন আন্দোলনকারীরা

news-image

রাবি প্রতিনিধি : শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রেললাইনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশের অভিযান টের পেয়ে রেললাইন থেকে সড়ে যান তারা। রোববার রাত ১১টার দিকে ক্যাম্পাসের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

এব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র রেললাইনের আগুন দিয়েছে। এটা রাষ্ট্রীয় সম্পদ। তাই সেটা সংরক্ষণে আসি। কিন্তু এসে আমরা কাউকে পায়নি। রেললাইনে বাঁশ, কাঠ এবং টায়ার দিয়ে তারা আগুন দিয়েছিল, সেগুলো আমরা সরিয়ে ফেলেছি। তারপরও নিরাপত্তার জন্য আমাদের ফোর্স এখানে থাকবে।’

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে রোববার দিনভর উত্তপ্ত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা রেলগেটে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে চারুকলা অনুষদ থেকে বাঁশ ও কাগজের তৈরি পুতুল বা ডামি নিয়ে রেললাইনের ওপর আগুন জ্বালান শিক্ষার্থীরা। এতে করে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ হয়ে যায়।

গতকাল শনিবার বগুড়া থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার পথে বাসের আসনে বসা নিয়ে চালক ও চালকের সহকারীর সঙ্গে এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে পৌঁছালে ওই শিক্ষার্থীর সঙ্গে আবার বাগবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় ব্যবসায়ীদের ইট-পাটকেল নিক্ষেপে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় আজ সকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেন। তবে দুপুরের পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। পরে আবার বিকেল ৫টার পর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিচারের দাবিতে দফায় দফায় স্লোগান দিয়ে সেখানে অগ্নিসংযোগ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ