,

ফুলপরী সোমবার থেকে ক্লাস করবেন

news-image

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে র‍্যাগিংয়ের শিকার ভুক্তভোগী ফুলপরী ক্যাম্পাসে ফিরেছেন। সোমবার থেকে নিয়মিত ক্লাস করবেন বলে জানান তিনি। রবিবার (১২ মার্চ) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফুলপরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তায় কুষ্টিয়া থেকে বাবার সঙ্গে ক্যাম্পাসে ফিরেছি। আমার নিরাপত্তাসহ সার্বিক অবস্থা এখন পর্যন্ত ভালো রয়েছে। আজকে (রোববার) ক্লাস করিনি, আগামীকাল (সোমবার) থেকে নিয়মিত ক্লাস করবো।’

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘শনিবার রাতে ফুলপরীর সঙ্গে কথা হয়েছিলো। তিনি আজকে (রবিবার) তার বাবার সঙ্গে ক্যাম্পাসে আসার কথা জানান। কুষ্টিয়া থেকে ক্যাম্পাসের গাড়িতেই তাকে নিরাপত্তার সঙ্গে হলে পৌঁছে দেওয়া হয়। ফুলপরী সর্বশেষ আমাকে জানিয়েছেন, তিনি হলে উঠেছেন এবং আগামীকাল থেকে ক্লাস করবেন। কোন সমস্যা হলে তাকে হল বডি ও ছাত্র উপদেষ্টা বরাবর জানাতে বলেছি’।

এদিকে গত ৪ মার্চ উচ্চ আদালত থেকে পছন্দের হল বরাদ্দের নির্দেশের পর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সিট বরাদ্দের জন্য আবেদন করেন ফুলপরী। রোববার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসে এসে পছন্দের হলে ওঠেন তিনি। হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফুলপরীকে তার বরাদ্দকৃত সিটে হল হাউজ টিউটরদের তত্ত্বাবধানে ওঠানো হয়েছে। আর বিশ্ববিদ্যালয় মেডিকেল অফিসারকে তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বলা হয়েছে।’

এ বিষয়ে ভুক্তভোগী ফুলপরী বলেন, বেলা সাড়ে ১২টার দিকে হল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হলের বরাদ্দকৃত কক্ষে উঠেছি। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যামদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছিলাম।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা