,

রাবিতে সংঘর্ষ: ৮ শিক্ষার্থীর আমরণ অনশনের ঘোষণা

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আমরণ অনশনে বসেছেন ৮ জন শিক্ষার্থী। এসময় সুনির্দিষ্ট সাত দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

রোববার সন্ধ্যায় উপাচার্য ভবনের সামনে আমরণ অনশনে বসেন তারা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছেন।

তাদের দাবিগুলো হলো-এ ঘটনার জন্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে এবং প্রশাসনকে জবাবদিহি করতে হবে, হামলাকারীদের শনাক্ত করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, শতভাগ আবাসিকতা নিশ্চিত করা এবং হলগুলো রাজনৈতিক ‘সন্ত্রাস’ বন্ধ ও সিন্ডিকেটের মাধ্যমে হলের আবাসিকতা প্রদান বন্ধ করা, ক্যাম্পাসের গেটগুলোতে চেকপোস্ট বসানো এবং পাস ব্যতীত বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং, দোকান, ক্যান্টিনের খাবারের দাম ও রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়া ও খাবারের মান নিশ্চিত করা, শিক্ষার্থীদের ভোগান্তি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন পুনরায় চালু করা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গতকাল ছুটিতে ছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেন, গতকাল আমার ছেলের মেডিকেলে পরীক্ষা ছিল। আমি ছেলেকে নিয়ে বগুড়া গিয়েছিলাম। গতকাল ছুটিতে ছিলাম আজ ক্যাম্পাসে ফেরার কথা ছিল। সন্ধ্যায় সংঘর্ষের খবর পাওয়ার পর মোবাইলে বিভিন্নভাবে সমাধানের চেষ্টা করি। আজ ভোরে রাজশাহীতে ফিরেছি।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা