,

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসকের ওপর হামলার ঘটনায় খুলনায় তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান হয়নি। আজ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ফের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এর আগে বিকেল ৩টায় খুলনা বিএমএ ভবনে এই বৈঠক শুরু হয়।

খুলনা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ‘কর্মসূচি অপরিবর্তিত আছে। কর্মবিরতি অব্যাহত থাকবে। আগামীকাল শনিবার দুপুরে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সামনে বিক্ষোভ এবং সন্ধ্যা ৭টায় বিএমএ ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভায় আমরা নতুন বা ভিন্ন কর্মসূচি পেতে পারি। সভা শেষে জানানো হবে।’

তিনি বলেন, ‘সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যমন্ত্রীর অবস্থান থেকে উনারা এসেছেন। তারা বলেছেন- কর্মবিরতিতে যে রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন, সেই রোগী যেন চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত না থাকে। তাকে যেন সেই রকম চিকিৎসা দেওয়া হয়। আমরা বলেছি- অলরেডি এমনটা চলছে। কোনো জরুরি রোগী চিকিৎসা না পেয়ে এখান থেকে যায়নি। হাসপাতালের বহির্বিভাগে এবং অভ্যন্তরে নরমাল রুটিনের যেসকল রোগী তাদের ক্ষেত্রে হয়তো ইফেক্ট পড়েছে। কিন্তু কোনো জরুরি রোগী যার চিকিৎসা দরকার, তা না হলে তার মৃত্যু ঘটতে পারে এ রকম কোনো রোগী চিকিৎসা বঞ্চিত হয়নি। আমাদের জরুরি টিম, জরুরি বিভাগ প্রতিনিয়ত সদর হাসপাতাল, আবু নাসের হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছে। এমনকি থানা হেলথ কমপ্লেক্সগুলোতেও তারা ইমার্জেন্সি স্কোয়াডে জরুরি চিকিৎসা বহাল রেখেছেন।

ডা. শেখ বাহারুল আলম বলেন, ‘আমাদের সঙ্গে যৌথ সভায় উপস্থিত হয়ে তারা আরও বলেছেন চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তার বিষয়ে উনারা জানেন এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। অবশ্যই এর একটা ফলাফল পাওয়া যাবে।’

বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা বলেন, ‘আপনারা বলেন যে রোগীর চিকিৎসা হচ্ছে না। আমাদের রোগীর শতভাগ চিকিৎসা হচ্ছে। হাসপাতালের অভ্যন্তরে যে রোগীগুলো ভর্তি আছে তাদের চিকিৎসা শতভাগ হচ্ছে। অপারেশন হচ্ছে। আমাদের চিকিৎসকরা সম্পূর্ণ তাদের কর্মপ্রতিষ্ঠানে আছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন কর্মরত অবস্থায় আমাদের একজন ডাক্তার আহত হয়েছেন। সেই কারণে আমাদের প্রাতিষ্ঠানিক একটাও সেবা বন্ধ নেই। এই সেবার পাশাপাশি আমরা কর্মক্ষেত্রে নিরাপদ হতে চাই, কীভাবে হতে চাই পরবর্তীতে সেটা জানানো হবে।’

কর্মবিরতির বিকল্প কর্মসূচি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি যদি কাজই করি তাহলে কর্মসূচি কোথায়? আমি জরুরিতে কাজ করছি, অভ্যন্তরে কাজ করছি, আমি ওটিতে অপারেশন করছি তাহলে কর্মবিরতি কোথায় পাচ্ছেন আপনারা? আপনারা হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে নিউজ করবেন, একেক জনের সঙ্গে কথা বলে বিক্ষিপ্ত নিউজ করবেন না।’

চিকিৎসকরা জানান, ‘গত ১ মার্চ থেকে কর্মবিরতিতে রয়েছেন তারা। এ বিষয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী বিএমএ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি রোগীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশনা দেন। এছাড়া বিএমএর কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন খুলনা বিএমএ নেতাদের ফোন করে একই নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চত্বরে যে বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি ছিল তা বাতিল করা হয়। বেলা ১১টায় খুলনা বিএমএ কার্যালয়ে জরুরি সভা করেন চিকিৎসকরা।’

তবে ঊর্ধ্বতনদের কর্মবিরতি প্রত্যাহারে নির্দেশ থাকলেও প্রায় চার ঘণ্টার সভায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ওই সভা শেষে খুলনার বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ‘খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ডা. নিশাত আব্দুল্লাহর ওপর হামলাকারী পুলিশের এএসআই নাঈমকে গ্রেপ্তার এবং দুই চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।’

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা