,

ভাষাশহীদদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্বলন

news-image

নড়াইল প্রতিনিধি : লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণ করলো নড়াইলবাসী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কুরিরডোব মাঠে এ আয়োজন করা হয়। একই সঙ্গে ভাষা দিবসের ৭২তম বার্ষিকীতে ৭২টি ফানুস ওড়ানো হয়।

একুশ আলো উদযাপন পর্ষদের আয়োজনে সহ-সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহানারা বেগম, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, একুশের আলো উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাট্যকার কচি খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মলয় কুন্ডু, মলয় কুন্ডু প্রমুখ।

নড়াইল শহরের কুরিগ্রামের বিশাল কুরিরডোব মাঠে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লাখো মোমবাতি জ্বলে ওঠে। এবার মাঠের মধ্যে বিশাল কৃত্রিম পুকুর তৈরি করে সেখানে মাটির প্রদীপ জ্বালিয়ে ভাসমান আলোকসজ্জা করা হয়।

বরাবরের মতো এবারও শহীদ মিনার, বাংলা বর্ণমালা ও বিভিন্ন ধরনের আলপনা তুলে ধরা হয়। সন্ধ্যার আগে মোমবাতি প্রজ্বলনে দেড় হাজার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। তিন শতাধিক পুলিশ ও স্বেচ্ছাসেবী মাঠ নিয়ন্ত্রণে কাজ করেন। নড়াইল, যশোর, খুলনাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার মানুষ মনোরম এ দৃশ্য উপভোগ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ও ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ৬ একরের বিশাল কুরিরডোব মাঠে সন্ধ্যায় লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণ করে আসা হচ্ছে। এ আয়োজন সফল করতে একমাস আগে থেকে বিপুল সংখ্যক সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিক কাজ শুরু করে দেন।

একুশের আলো উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক কচি খন্দকার জাগো নিউজকে বলেন, আমাদের আকাঙ্ক্ষা এ মঙ্গল প্রদীপের আলো সমাজ থেকে কুসংস্কার, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ দূর করবে। পৃথিবীর সব মাতৃভাষা ও সংস্কৃতিকে আলোকিত করবে।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা