,

পদোন্নতির দাবিতে প্রশাসনিক ভবনে তালা, যা বললেন পাবিপ্রবির শিক্ষক

news-image

নিজস্ব প্রতিবেদক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আবদুল আলিম পদোন্নতির দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে তার সামনে অবস্থান করতে শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে বুঝিয়ে কর্মসূচি প্রত্যাহার করান। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে ড. এম আবদুল আলীম বলেন, ‌‘প্রায় চার বছর ধরে আমার পদোন্নতি আটকে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাকে পদোন্নতি দিতে চার বছর আগেই মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রশাসনকে আমার সম্পর্কে ভুলভাল বুঝিয়ে এই জটিলতা সৃষ্টি করেছে।’

মঙ্গলবার বিকেলে উপাচার্যের সঙ্গে তার বৈঠক হয়েছে জানিয়ে এই শিক্ষক বলেন, ‘তিনি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সুরাহা করার আশ্বাস দিয়েছেন। আমি আপাতত অবস্থান থেকে সরে এসেছি।’

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, শিক্ষক আবদুল আলীম সকালে ক্যাম্পাসে এসে প্রথমে নিজের বিভাগে যান। সেখান থেকে দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনে যান। একপর্যায়ে প্রশাসনিক ভবনের সামনে এসে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তিনি। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা সেখানে এসে তালা ভেঙে ভবনে প্রবেশ করেন। পরে শিক্ষক আবদুল আলীম ভবনের সামনে বসে পড়েন।

এ ব্যাপারে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘ড. আবদুল আলীমের ধারণা আগেকার মতো তালা ঝুলিয়ে দিলেই কোনো কার্য হাসিল করা যায়, এটা সঠিক নয়। আমি তাকে ডেকে বুঝিয়ে দিয়েছি। তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন।’

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, ক্যাম্পাসে শিক্ষকদের দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে আছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাবেক প্রক্টর আওয়াল কবির। আবদুল আলীম শিক্ষক সমিতির সাবেক সভাপতি আওয়াল কবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রোস্তম আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ক্যাম্পাসে সোচ্চার হন তারা। তখন উপাচার্যের সঙ্গে আবদুল আলীমের মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। এরপরই আটকে যায় এই শিক্ষকের পদোন্নতি।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা