,

মাত্র ৮৩৪ ভোটে হারলেন হিরো আলম!

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের একেএম রেজাউল করিম তানসেন (মশাল) বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

বুধবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বগুড়া-৪ আসনের ফলাফল ঘোষণা করেন।

এখানে তানসেন পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এ আসনে ভোট সংগ্রহের হার ২৩.৯২ শতাংশ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন বলেন, জনগণই সব ক্ষমতার উৎসব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন, দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তিনি যা বলেন, তা করে থাকেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন তাকে সার্বিকভাবে সহযোগিতা করায় তিনি নির্বাচিত হয়েছেন। তানসেন এলাকার উন্নয়নে দলমত সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়