,

চাঁপাইনবাবগঞ্জ : ভোটের শুরুতেই নৌকা-আপেল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ভোটচলাকালে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা শহিদুজ্জামান জাগো নিউজকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এছাড়া ইভিএমের যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ একটু দেরিতে শুরু হয়েছে।

আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন ভোট দিতে এসে অভিযোগ করে বলেন, ‘ভোটগ্রহণের শুরুতেই আমার কর্মী সমর্থকদের ওপর হামলা হয়েছে। কেন্দ্রে এসে দেখলাম খবরটি সত্য।’

তবে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওদুদের বক্তব্য পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জাগো নিউজকে বলেন, ‘অল্প একটু দু’পক্ষের সমার্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে এনেছি।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না