,

হতাশায় মৃত্যুর পথ বেছে নিলেন জাবি ছাত্র

news-image

চৌগাছা (যশোর) প্রতিনিধি : হতাশাগ্রস্ত হয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃ-বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র হাবিবুর রহমান (২৭)। গতকাল শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি আত্মহত্যা করেন।

হাবিবুর যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের জলকার-মাধবপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। সম্প্রতি রেজাল্ট হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ভাইভা দিয়েছিলেন। তবে প্রতিবন্ধী কোটা থাকলেও চূড়ান্তভাবে নির্বাচিত হননি তিনি। তবে বন্ধুদের চাকরি হয়েছে এনিয়ে তার মধ্যে হতাশা ছিল।

হাবিবুরের বড়ভাই আনিছুর রহমানের উদ্ধৃতি দিয়ে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম বলেন, ‘চাকারি না পাওয়ার হতাশা থেকেই হাবিবুর আত্মহত্যা করেছেন। এছাড়া অন্য কোনো কারণ জানা যায়নি। পুলিশের সব রিপোর্টেও সেটাই লেখা হয়েছে।’

পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে গ্রামের দোতলা বাড়িতে ফ্যানের হুকের সঙ্গে হাবিবুরকে ঝুলতে দেখে তার ভাতিজি চিৎকার দেয়। পরে পরিবারের সদস্যরা এসে দড়ি কেটে নামিয়ে দেখেন হাবিবুর মারা গেছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তখন পরিবারের সদস্যরা ও গ্রামের লোকজনের অনুরোধে কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তবে ‘চাকরি না পেয়ে হাবিবুর আত্মহত্যা করেছেন’ এটা অস্বীকার করে মোবাইল ফোনে হাবিবুরের বড় (পরিবারের ৪র্থ) ভাই মাহবুব রহমান বলেন, ‘ওর (হাবিবুর) একটা চোখ নষ্ট। এজন্য মানুষ থেকে ও দূরে থাকতো। এরপরে পড়ালেখা করতে করতে আরেকটা চোখে ব্যথা শুরু হয়। বাড়িতে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে বলেছিল। সেখানে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট-ভিসা করার প্রক্রিয়াও চলছিল। এরমধ্যে প্রাথমিকের রেজাল্ট দেওয়ার পর চাকরি না হওয়ায় আরও লেখাপড়া করতে শুরু করলে চোখের ব্যথা আরও বেড়ে যায়। সে ভয় পেয়ে যায় যে আরেকটা চোখও হয়তো নষ্ট হয়ে যাবে। তাছাড়া শহরে থাকা মানুষ করোনার জন্য গ্রামে আছে। সাইক্লোজিক্যাল একটা বিষয় আছে না? সবমিলিয়ে হাবিবুর এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে।’

চৌগাছা থানার ওসি তদন্ত ইয়াসিন আলম চৌধুরী বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়