,

সেই বাঁশঝাড়ে বোতল রাখা বন্ধ করল প্রশাসন

news-image

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : রোগমুক্তির আশায় বাঁশঝাড়ে পানির বোতল রাখা বন্ধ করে দিয়েছে কুষ্টিয়ার দৌলতপুর ‍উপজেলা প্রশাসন। বিভিন্ন সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলে তা নজরে আছে স্থানীয় প্রশাসনের। পরে আজ মঙ্গলবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল জব্বার বাঁশঝাড়ে পানির বোতল রাখাসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেন।

ইউএনও মো. আব্দুল জব্বার বলেন, ‘বাঁশঝাড়ে পানির বোতল রেখে সেই পানি পান করলেই অসুস্থ মানুষ সুস্থ হচ্ছে এমন খবর সংবাদপত্রে প্রকাশিত হয়। পরে ঘটনাটি তদন্ত করে আজ সেই বাঁশঝাড়ে পানির বোতল রাখাসহ তাদের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি।’

স্থানীয়রা জানিয়েছেন, বাঁশঝাড়ে পানির বোতল রাখা বন্ধ করে দেওয়ায় খুব ভালো হয়েছে। গুজবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় তারা। প্রশাসন প্রতারক চক্রের কার্যক্রম বন্ধ করে দিয়ে মানুষদের রক্ষা করেছেন।

জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাঁশঝাড়ের ভেতরে নির্দিষ্ট একটি জায়গায় দুই ঘণ্টা পানির বোতল রেখে সেই পানি পান করলেই অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগমুক্তির আশায় দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসে সেখানে ভিড় করত। এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। পানির বোতল রাখা বন্ধ হওয়ার খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরও পড়ুন: বাঁশঝাড়ে পানির বোতল রাখতে মানুষের ভিড়!

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়