,

নারী ক্রিকেটারের রহস্যজনক মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতে এক নারী ক্রিকেটারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তিনদিন নিখোঁজ থাকার পর রাজশ্রী সোয়েইন (২২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে জঙ্গলের মধ্যকার একটি গাছে ঝুলন্ত অবস্থায়। খবর সংবাদ প্রতিদিন।

গতকাল শুক্রবার ঊড়িষ্যার কটক জেলার আঠাগড়ের কাছে একটি জঙ্গল থেকে রাজশ্রী সোয়েইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পুরী জেলার বাসিন্দা। ক্রিকেট প্রশিক্ষক শিবিরে যোগ দিতে কটকে গিয়েছিলেন রাজশ্রী। সেখানে একটি হোটেলে থাকছিলেন তিনি।

পুলিশ বলছে, গত বুধবার নিখোঁজ হন রাজশ্রী। তবে আয়োজক কমিটির পক্ষ থেকে তার পরিবারকে কিছুই জানানো হয়নি। পরে গতকাল শুক্রবার জঙ্গলের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, ওই নারী ক্রিকেটারের পরিবারের দাবি, ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও ক্রিকেটার প্রশিক্ষক শিবিরে ইচ্ছাকৃতভাবে তাকে নেওয়া হয়নি। ১০ দিনের বাছাই পর্বে ভালো করার পরও তাকে বাদ দেওয়া হয় বলে দাবি পরিবারের। আর এ জন্যই হতাশ ছিলেন রাজশ্রী। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তার মৃত্যুর পেছনে অন্য রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়