,

দেড় যুগেও সংস্কার হয়নি সড়কটি

news-image

ফারুক আহমেদ,গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুর মোমিনপুর সড়কটি। এটি গাংনী উপজেলা ও পার্শ্ববর্তী দৌলৎপুর উপজেলার সংযোগ সড়ক। মামলা জনিত কারণে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে সড়কটি সংস্কার না করায় চরম ভোগান্তি পোহাচ্ছে এ অঞ্চলের হাজারো মানুষ। প্রতিনিয়ত এ সড়কে হতাহতের ঘটনা ঘটলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ সড়ক দিয়ে গাংনী ও দৌলৎপুর উপজেলার মানুষের চলাচল বেশি। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় পিচ এবং ইটের খোয়া উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে করে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে, সড়কের বেহাল দশা দেখে পাইকারি ব্যবসায়ীরা খুব একটা আসতে আগ্রহী না হওয়ায় মাঠের বিভিন্ন ফসল নিয়ে অনেকটা লোকসানের মুখে পড়ে চাষিরা।

স্থানীয় স্কুলশিক্ষক মো. সাইফুল ইসলাম সুমন আমাদের সময়কে বলেন, ‘প্রায় ২০ বছর এই সড়কটি সংস্কার করা হয়নি এ কারণে একেবারে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। তাই দ্রত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানাই।’

কৃষক আজিবার রহমান বলেন, ‘এই রাস্তা নিয়ে কৃষি পণ্য আনা নেওয়া সম্ভব হয় না। এজন্য অনেক পথ ঘুরে মাঠের ফসল আনতে হয়।’

কলেজছাত্র বিপ্লব হোসেন বলেন, ‘রাস্তায় বড় বড় খানা-খন্দের কারণে ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না। এ কারণে রাতের আধারে রোগী আনা নেওয়া কষ্ট হয়। এছাড়া ধুলোবালির কারণে শিক্ষার্থীদের ময়লা পোশাক পরে ক্লাসে যেতে হয়।’

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, ‘রাস্তার কারণে এ এলাকার মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। দ্রত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা না হলে এলাকার মানুষ চরম ক্ষতিগ্রস্ত হবে।’

গাংনী উপজেলার প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ‘মামলা জনিত কারণে মোহাম্মদপুর থেকে মোমিনপুর সড়কটির সংস্কার কাজ বন্ধ ছিল। মামলাটি নিষ্পত্তি হয়েছে। একটি প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কার করার চেষ্টা চলছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না