,

নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করলেন যুবক

news-image

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করেছেন গুজরত আলী মিসকিন (৩৫) নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গান্ধিগাও গ্রামে এ ঘটনা ঘটে। মিসকিন ওই গ্রামের টগর আলীর ছেলে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, মিসকিন দুই সন্তানের জনক। তবে দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত। তার স্ত্রী (৩০) গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে পানি বিক্রি করে সংসার চালায়।

স্বামী নেশাগ্রস্ত হওয়ায় তাদের মধ্যে কলহ লেগেই থাকত। এমনকি মিসকিনের সঙ্গে তার স্ত্রীর একাধিকবার বিবাহবিচ্ছেদের ঘটনাও ঘটেছে। তবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার স্ত্রী সংসারে ফিরে আসে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিসকিন স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে দা দিয়ে তার পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এলে পরিবারের লোকজন তার পরনের কাপড়ে রক্ত দেখতে পায়। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়