,

খুলনায় লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় খুলনা রেলওয়ের কর্মীদের চেষ্টায় বগিটি উদ্ধার করা হয়। ফলে সোয়া দুই ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে দুপুর সোয়া ২টায় দৌলতপুর জংশনের ৮১ নম্বর গেট এলাকায় সৈয়দপুরের শান্তাহার থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটির গার্ড বগি লাইনচ্যুত হয়।

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, দৌলতপুর থেকে খুলনার দিকে একটি তেলবাহী ট্রেন আসছিল। দুপুর সোয়া ২টার দিকে খুলনা বিজিবি ক্যাম্পের পাশে তেলবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। এরপর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ের উদ্ধার কর্মীরা সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বগিটি উদ্ধার করে। বিকেল সাড়ে ৪টার দিকে বগিটি খুলনার দিকে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খুলনা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সুদেব বড়াল বলেন, এসকে টু ডাউন নামে একটি মালবাহী ট্রেন সৈয়দপুর থেকে খুলনার দিকে আসছিল। পথে ৮১ নম্বর গেট এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সাময়িক রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দৌলতপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল ওহাব বিশ্বাস বলেন, সৈয়দপুরের শান্তাহার থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ার পর বিকেল ৩টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রেলওয়ের উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ শেষ করেন। এখন রেললাইন ক্লিয়ার রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়