,

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীর মুখে অ্যাসিড নিক্ষেপ

news-image

সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় তালাকপ্রাপ্ত নুরজাহান বেগমকে (৪২) কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ইউসুফ (৫৫) নামের এক ব্যক্তি। প্রস্তাবে রাজি না হলে গত বুধবার রাত ৯টার দিকে ইউসুফ ওই নারীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেন।

ইউসুফ উপজেলার করমজা ইউনিয়নের সমাসনারী পশ্চিম পাড়া গ্রামের আবু বক্কারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রাম দত্তপাড়া গ্রামের নুরজাহান পাশ্ববর্তী গ্রামের ইউসুফের ৪০ শতক জমি বছর ভিত্তিক বন্ধক রাখেন। এই সুবাদে ইউসুফ নুরজাহানের বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। গত বুধবার রাতে নুরজাহানের বাড়িতে গিয়ে ইউসুফ তাকে কুপ্রস্তাব দিলে নুরজাহান রাজি হননি। ইউসুফ পরে নুরজাহানকে বিয়ে করার কথা বলে জোর করে টেনে নিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এ সময় নুরজাহান বাঁধা দিলে ইউসুফের হাতে থাকা অ্যাসিড নুরজাহানের মুখে ছোড়েন। এতে ওই নারীর মুখ ঝলসে যায়।

এ সময় ওই নারী নিজেকে বাঁচাতে উঠানে থাকা ইট দিয়ে ইউসুফের মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে স্থানীয়রা ইউসুফকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে। অ্যাসিডদগ্ধ নুরজাহানকে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই নুরজাহানের ছেলে মেহেদি বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়