,

২ কোটি টাকার স্বর্ণ যাচ্ছিল ভারতে

news-image

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় সোয়েটারের মধ্যে লুকিয়ে রাখা ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দসহ নাজমুল হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাজমুল চৌগাছা উপজেলার ঝিনাইকুণ্ডু গ্রামের বাসিন্দা।

আজ বিকেলে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিলদার আব্দুল কাদেরের নেতৃত্বে অভিযান চলাকালে তারা দেখতে পায় মোটরসাইকেল চালিয়ে এক যুবক তিলকপুর সীমান্তের দিকে যাচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালানোর সময় ধাওয়া করে তারা নাজমুল হোসেনকে আটক করে। এরপর তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণ ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ হাজার টাকা। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়েছে। স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়