,

গাঁজাসহ আটক রাবি ছাত্রলীগের দুই নেতার পদ স্থগিত

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজাসহ আটক ৪ ছাত্রলীগ নেতার মধ্যে দুজনের দলীয় পদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সেই সঙ্গে বাকি দুজনকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শৃঙ্খলা ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ বিন সিদ্দিক ও জিয়া হল ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলামের দলীয় পদ স্থগিত করা হলো এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর বহিষ্কারের সুপারিশ করা হলো।

আরও বলা হয়, শের-ই বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহানুর রহমানের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ২ কার্যদিবসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ১২ পোঁটলা গাঁজাসহ বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর থেকে ওই চার ছাত্রলীগ নেতাকে হাতেনাতে ধরে প্রক্টরিয়াল টিম। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার ফর্ম পূরণের কথা বলে রাজু ও সোহান পালিয়ে যান।

এ ঘটনায় তাদের চারজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মতিহার থানা পুলিশ। মামলায় দুজনকে গ্রেপ্তার ও বাকি দুইজনকে পলাতক দেখানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়